২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক পরিচয়ে নয়, যোগ্যতার ভিত্তিতেই পুলিশে চাকরি হয়: মান্নান ভূঁইয়া

એઐানীয় সরকার মੰ੬ী ও িবএনিপ মহাসিচব আਲ਼ুল মাਭান ভূঁইয়া বেলেছন৴ রাজৈনিতক পিরচেয় নয়৴ োযাগઘতার িভিਡেতই পুিলেশ চাকির হয়৷

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 04:00 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক পরিচয়ে নয়, যোগ্যতার ভিত্তিতেই পুলিশে চাকরি হয়।

তিনি বলেন, ছাত্র অবস্থায় অনেকেই ছাত্রদল, ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন করে। তাই বলে ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন করলে তার পুলিশে চাকরি হবে না; আর ছাত্রদল করলেই তার পুলিশে চাকরি হয় -- এ কথা ঠিক নয়।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ক্র্যাব) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্র্যাব সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার এ অভিষেক অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, বিএনপি সাংসদ হারুনুর রশিদ খান মুন্নু, মহাপুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম ও পুলিশ কমিশনার মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আরিফ রহমান, সহসভাপতি মধুসূদন ম-ল প্রমুখ।

মান্নান ভূঁইয়া বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্যই আইন -- শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন। আইন -- শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ ও উৎপাদন বাড়বে না। এ জন্য প্রয়োজন আধুনিক পুলিশ বাহিনী।

তিনি বলেন, ভাল বেতন, অত্যাধুনিক অস্ত্র -- শস্ত্র ও যানবাহন এবং প্রশিক্ষণ না থাকলে আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব নয়। 

তিনি আরো বলেন, পুলিশ অনেক ধৈর্যর সাথে পরিস্থিতি মোকাবিলা করছে। সেদিন বিরোধী দল ঢাকায় অসংখ্য গাড়ি ভাঙচুর করেছে। সেখানেও পুলিশ ধৈর্য দেখিয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, বিরোধী দল কোনো হরতাল ডেকে বলেনি যে রাস্তায় গাড়ি চালানো যাবে না। তাহলে কেনো এ ভাবে জনগণের সম্পদ নষ্ট করা হলো?

তিনি বস্তুনিষ্ঠ প্রতিবেদনের স্বার্থে পুলিশকে তথ্য দিয়ে সাংবাদিকদের সহায়তা করার অনুরোধ জানান।

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু অভিযোগ করে বলেন, সরকার একেবারে শেষ সময়ে ছিনতাই, চাঁদাবাজী, ধর্ষণের মামলা আছে, এমন সব অপরাধীদের গণহারে পুলিশে নিয়োগ দিচ্ছে। এদের যোগ্যতা হচ্ছে, তারা এক সময় ছাত্রদল করতো। পত্রিকায় এ সব প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, এই পুলিশ দিয়ে কোনোভাবেই আইন -- শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী মান্নান ভূঁইয়া তার বক্তব্যে বলেন, দলীয় পরিচয়ের কারণে নয়, যোগ্যতার ভিত্তিতেই পুলিশে নিয়োগ দেওয়া হয়।

তিনি বলেন, কেউ ছাত্র জীবনে ছাত্রদল করলেই পুলিশে চাকরী পাবে; আর ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠন করলে পুলিশের চাকরী পাবে না -- এ কথা ঠিক নয়। লিখিত পরীক্ষায় টিকে, যোগ্যতা দেখালেই পুলিশে চাকরী হচ্ছে।

তিনি আরো বলেন, তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছিলো।