২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত

বন্দরনগরী চট্টগ্রামসহ আশপাশের এলাকায় বৃহস্পতিবার রাতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 11:04 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

চট্টগ্রাম ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫৮ ডিগ্রি এবং এর কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের ৩৫৫ কিলোমিটার তলদেশে।

স্থানীয়রা জানায়, রাত ১১টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে ভূমিকম্প শুরু হয়ে ৩৭ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। এসময় নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।