খুলনায় বজ্রপাতে যুবকের মৃত্যু
খুলনার তেরখাদা উপজেলার পশ্চিম তেরখাদা এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা শুক্রবার একথা জানায়।
নিহত যুবকের নাম অহিদুল ইসলাম জহির (১৮)। সে তেরখাদা উপজেলার ইকরামুল হকের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফেরার সময় বজ্রপাতে জহিরের মৃত্যু হয়।
