২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কাল বৈশাখী ঝড়ে নিহত ৪, আহত ৫০

সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ, বেলকুচি উপজেলায় কাল বৈশাখী ঝড়ের তা-বে শিশুসহ চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছে। এ ছাড়াও ঝড়ের আঘাতে ওইসব অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিপুল সংখ্যক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত ও গাছ-পালা ভেঙ্গে পড়ে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বেলকুচি উপজেলার গাড়ামাশি গ্রামের মোহাম্মদ আলী (১২) নামে এক কিশোর ঘরের নিচে চাপা পড়ে ও তাড়াশ সাগুনা ইউনিয়নের দীঘি সাগুনা গ্রামের খোদা বক্স (৬৫) ও তফিজ উদ্দিন (৪৫) গাছের নিচে চাপা পড়ে নিহত হয়। এছাড়া রায়গঞ্জ উপজেলার চান্দিকোনা ইউনিয়নের বেতঘোষ গ্রামের আবু হানিফ (২৫) ঘর চাপা পড়ে নিহত হয়। 

এলাকাবাসী জানায়, বুধবার রাতে জেলার বেলকুচি, রায়গঞ্জ, তাড়াশ সাগুনা ইউনিয়ন এবং উল্লাপাড়া উপজেলার পুর্নিমাগাঁতী ও বড়হর ইউনিয়নের প্রায় ৩০টিরও বেশি গ্রামসহ পার্শ্ববর্তী ১০টি গ্রামে কাল বৈশাখী ঝড়ে চার শতাধিক কাঁচা ঘর-বাড়ি, কয়েকশত জমির উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং গাছ-পালা ভেঙ্গে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ওইসব এলাকার তিনশো একর জমির ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে।