মাদারীপুরের রাজৈরে ইউপি নির্বাচনোত্তর সহিংসতা: আহত ১৫, বাড়ি ভাংচুর-লুটপাট-গোলাগুলি
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষে লিপ্তরা এসময় ওই এলাকার বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট, গোলাগুলি চালায়।
আহতদের মধ্যে জালাল খা (৩০) এবং ভাসাই খা (৪০) কে অবস্থা গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বদরপাশা ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী আবুল হোসেন সাগু নির্বাচিত হন। বৃহস্পতিবার সকাল ৯টায় বদরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পরাজিত প্রার্থী হারুন-অর-রশিদ মাতুব্বরের সমর্থক ও বিজয়ী দলের সমর্থকদের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে পরিনত হয়। দেশীয় অস্ত্রের আঘাতে উভয় দলের ১৫ ব্যক্তি আহত হয়। এ ছাড়া সংঘর্ষের সময় সাত আটটি বাড়ি ভাংচুর ও লুটপাটসহ চার পাঁচ রাউন্ড গুলি চালানো হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
