বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, সড়ক অবরোধ
বাগেরহাট-খুলনা মহাসড়কে বাগেরহাটের বারাকপুর বাসষ্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় একজন ব্যাক্তি নিহত ও দুইজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানযাত্রী ফারুক শেখ (৪০) নিহত ও দুইজন আহত হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, নিহত ভ্যানযাত্রী ফারুকের বাড়ী বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামে। পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি।
