২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

যশোরের শহরতলী এলাকায় বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে জিসান (৪) ও নয়ন (৭) নামের একই গ্রামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

নিহত জিসান শহরতলীর ছোট শেখহাটি গ্রামের আতিয়ারের ছেলে এবং নয়ন ওই গ্রামের লিটনের ছেলে। 

নিহতদের পারিবারিক সূত্র জানায়, সকালে তারা বাড়ির পাশে খেলা করার এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। বেলা ১২টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।