২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাই সীমান্তে বিডিআর- বিএসএফ উত্তেজনা অব্যহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ও চৌকা সীমান্তে বিডিআর ও বিএসএফ’র মধ্যে চরম উত্তেজনা বৃহস্পতিবারে অব্যাহত রয়েছে। সীমান্তের চারটি বিওপি এলাকায় অতিরিক্ত শক্তি মোতায়েন করে বিডিআর সতর্ক অবস্থায় রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

৬ রাইফেল ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নওরোজ জানান, বুধবার পতাকা বৈঠক ব্যার্থ হবার পর উত্তেজনা নিরসনে বিএসএফ’র পক্ষ থেকে বৃহস্পতিবার নতুন করে কোন প্রস্তাব পাওয়া যায়নি।

সূত্র জানায়, এলাকায় আতংক অবস্থা বিরাজ করছে। সীমান্তবর্তী এলাকার লোকজন সতর্কাবস্থায় রয়েছে এবং তারা সীমান্ত সংলগ্ন জমিতে ভয়ে কাজ করতে যাচ্ছেনা।