২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শহর যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চট্টগ্রাম শহর যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমানকে বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে যুবলীগ সাধারণ সম্পাদকের শহরস্থ বাসভবন আলকরণের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 04:27 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

পুলিশ তাকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে কিছু জানায়নি তবে স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত সমর্থিত স্থানীয় ওয়ার্ড কমিশনারের সাথে কোন্দলের জের ধরে তাকে গ্রেপ্তার করা হতে পারে।

পুলিশ তার বিরুদ্ধে বেশকটি মামলা রয়েছে বলে জানালেও পরিবার ও দলীয় লোকজন দাবি করছে, ওইসব মামলায় সে জামিনে রয়েছে।

মশিউর রহমানের গ্রেপ্তারের খবর শহরে ছড়িয়ে পড়লে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা শহরের বিভিন্ন স্থানে মিছিল বের করে।