পঞ্চম ডি-৮ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন মোরশেদ খান
পঞ্চম ডি-৮ সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বুধবার ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ১৩ মে বালিতে সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষে সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিত্ব করবেন তিনি এসময় পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিত্বকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে।
১১মে পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল বৈঠকের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। বালি সম্মেলন ছাড়াও ওই দিনই ডি-৮ বিজনেস ফোরামের দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ মে থেকে পাঁচদিনের ডি-৮ প্রদর্শনী শুরু হয়েছে।
বাংলাদেশের ১২টি রপ্তানিমুখী প্রতিষ্ঠান প্রদর্শণীতে অংশ নিচ্ছে।
ডি-৮ এর আন্তঃবাণিজ্য, শিপিং, গ্রামীণ উন্নয়ন, পর্যটন, কৃষি, জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে ডি-৮ এর সদস্যরাষ্ট্ররা আলোচনা করবেন।
এই সম্মেলনে ডি-৮ প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) এবং ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কাস্টমস সহাযোগিতা সংক্রান্ত দুটি চুক্তি সাক্ষরিত হতে পারে।
বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালযেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরষ্কের সমন্বয়ে গঠিত ডি-৮ এর ২য় শীর্ষ সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
