২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিদ্যুত সংকটের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতিরি বিক্ষোভ সমাবেশ

বিদ্যুত সংকটের প্রতিবাদে বুধবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

জানা গেছে, বেলা ১১টার দিকে সমিতির কার্যালয়ের সামনে থেকে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম শাহ আলমের নেতৃত্বে আইনজীবীরা বিক্ষোভ শুরু করলে তাদের সাথে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন যোগ দেয়।

এসময় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যুত অফিসের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। ফলে আইনজীবীরা সেখানেই অবরোধ করেন।

পরে সাতক্ষীরা বিদ্যুত বিভাগের আবাসিক নির্বাহী প্রকৌশলী নবী হোসাইন আগামী তিন দিনের মধ্যে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, অ্যাডভোকেট মোস্তফা নূরুল আলম, অধ্যাপক আবু আহমেদ প্রমুখ।

এদিকে বিদ্যুতের দাবিতে মঙ্গলবার জেলা যুবলীগ বিদ্যুত অফিস ঘেরাও কর্মসূচি পালন করে।