২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইলটদের কর্মঘন্টা সাশ্রয়ে লাইসেন্স নবায়ন ও স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতির উন্নয়ন প্রয়োজন ঃ বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পাইলটদের লাইসেন্স নবায়ন ও স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতির কারণে তাদের অনেক কর্মঘন্টা নষ্ট হয়। পাইলটদের কর্মঘন্টা সাশ্রয়ে তাদের লাইসেন্স নবায়ন ও স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতির উন্নয় করা প্রয়োজন’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার পাইলটদের প্রশিক্ষণ, সনদপত্র প্রদান ও পেশার মান উন্নয়ন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাইলট নির্বাচনে স্বচ্ছতা আনতে কম্পিউটারাইজড রিক্রুটিং ব্যাবস্থা চালু, স্বাস্থ্য পরীক্ষার জন্যে ওয়ান স্টপ মেডিক্যাল সার্ভিস, নতুন পাইলট সৃষ্টিতে প্রশিক্ষণ ব্যাবস্থাসহ সংশ্লিষ্ট অনান্য বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

এছাড়াও সময়ের দাবী আনুযায়ী আর্ন্তজাতিক মান বজায় রাখতে করণীয় নির্ধারণের জন্যে দুটি সাব কমিটি গঠন করা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মুশফিকুর রহমান, বিমানের ব্যাবস্থাপনা পরিচালক ডঃ এম এ মোমেন, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরী, বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন সভাপতি ক্যাপ্টেন হেলাল ও জিএমজি এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুস সাত্তার।