২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় চাঞ্চল্যকর সুরাইয়া হত্যা মামলার রায়ে ৫ জনের ফাঁসি

বগুড়ায় চাঞ্চল্যকর সুরাইয়া হত্যা মামলার রায়ে বুধবার আদালত পাঁচজনের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন। বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক কে, এম জুলফিকার জনাকীর্ণ আদালত কক্ষে মামলার ওই রায় ঘোষণা করেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 05:31 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো বগুড়ার সুজাবাদ এলাকার মৃত রমজান আলীর ছেলে হায়দার আলী (২৭), মালতিনগর এলাকার জলিলের ছেলে স্বপন (৩০), একই গ্রামের মোজাম ফকিরের ছেলে সহিদুল ইসলাম রফিক (৩০), নারুলী এলাকার বয়তুল্লার ছেলে মন্তো ওরফে মোন্তেজার এবং সবুজবাগ এলাকার সিদ্দিকুরের ছেলে গামা ওরফে সুমন ওরফে সমু। দ-প্রাপ্তদের মধ্যে গামা এখনও পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২২ ডিসেম্বর রাত সাড়ে ১২ টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকার হিন্দু পাড়ায় পাঁচজনের ওই ডাকাত দল হামলা চালিয়ে ৮৯ হাজার টাকার মালামাল লুট করে। ডাকাতি শেষে তারা বাড়ির লোকদের বেঁধে রেখে কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার সুমীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে।