২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে জেএমবি’র এহসার সদস্য সাব্বিরের বোমা হামলায় জড়িত থাকার স্বীকারোক্তি

জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)’র এহসার সদস্য জিয়াউর রহমান সাগর ওরফে সাব্বির মঙ্গলবার ১৪৪ ধারায় স্বিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

যশোরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মিনা মাসুদুজ্জামান ওই জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দিতে সাব্বির ১৭ আগস্ট যশোরে বোমা বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করলেও খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জে বোমা হামলার সাথে নিজে জড়িত ছিলো বলে স্বীকার করে।

সূত্র জানায়, সাব্বির ২০০০ সালে জেএমবিতে যোগ দেয় বলে জবানবন্দিতে উল্লেখ করে। তার আগে সে ছাত্র শিবির করতো। সে নাটোরের বাগাতিপাড়া উপজেলার শাইলকোনা গ্রামের গেদু মোল্লা ওরফে গেদু মিস্ত্রির ছেলে।

জবানবন্দিতে সাব্বির আরো জানায়, ১৭ আগস্ট বোমা ফাটানোর পর সে খুলনা নতুন রাস্তার মোড় এলাকার যশোর ছাত্রাবাসে দুদিন গা-ঢাকা দিয়ে থাকে। পরে কয়েক দিন নিজ গ্রামে থাকে। এরপর কেন্দ্রীয় নেতৃত্ব এবং শূরা সদস্যদের সাথে তার যোগাযোগ বিছিন্ন হয়ে যায় বলে সাব্বির জানায়।