অধ্যাপক কাদের চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কাশেম মোহাম্মদ আব্দুল কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী দুই বছরের জন্যে সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন।
অধ্যাপক কাদের প্রভোস্ট ক্যাটাগরি থেকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
