বিশিষ্ট সাংবাদিক শাহেদ কামালের অস্ত্রোপচার মঙ্গলবার
বিশিষ্ট সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-কালীন শিক্ষক এবং প্রখ্যাত কবি সুফিয়া কামালের পুত্র শাহেদ কামাল ঢাকার নিউ আল রাজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তার বুকে অস্ত্রোপচার হওয়ার কথা।
আল রাজি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌফিক ইমাম বিডিনিউজকে জানান, গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তিনি বক্ষব্যাধিতে ভুগছেন।
বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. একেএম রাজ্জাক, ডা. কামরুল আলম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিফ অ্যানেসথেটিস্ট ড. এটিএম খলিলকে নিয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল তার বুকের অস্ত্রোপচার করবেন।
