২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদের মাতার ইন্তেকাল

মানিকগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের (৩০৮) সাংসদ কাজী সাহেরা আনোয়ারা শাম্মী শের এবং ঢাকা সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কমিশনার কাজী আলী ইমাম আসাদের মাতা মোসাম্মাৎ হাসনা বানু সোমবার সকাল ৮ টায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে...রাজিউন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তিনি পাঁচ কন্যা, তিন পুত্র, নাতি- নাতনি এবং আত্মীয়- স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।