২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর রামপুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নগরীর রামপুরায় সোমবার রাতে একজন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 10:29 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

নিহত ব্যবসায়ীর নাম প্রদীপ (২৫)।

পুলিশ সূত্র জানায়, চাঁদার দাবিতে রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী প্রদীপের ৩৮০/৬ নম্বর দোকানে হানা দেয়। প্রদীপ চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।