মানিকগঞ্জে পুলিশের গুলিতে গৃহবধু আহত
মানিকগঞ্জ পৌর এলাকার মেন্দিবাগে পুলিশের প্রশিক্ষণ চলাকালে সোমবার ত্রিলোকী দাস নামের এক গৃহবধু আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, বেলা ১১টায় মেন্দিবাগে পুলিশের ফায়ারিং স্পট থেকে আসা গুলিটি ঘরের টিনের বেড়া ভেদ করে ত্রিলোকী দাসের ডান কানে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ত্রিলোকী দাসের বাড়ি পৌর এলাকার দাশড়া গ্রামে। সে দুই সন্তানের জননী।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাটি অরক্ষিত হওয়ায় এর আগেও পুলিশের প্রশিক্ষণ চলাকালে এলাকাবাসী গুলিবিদ্ধ হয়েছে বলে সূত্র জানায়।
