২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হচ্ছে

সারাবিশ্বের মতো বাংলাদেশেও সোমবার দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 09:48 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

প্রতি বছরের ৮ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়।

দিবসটি রেডক্রসের প্রতিষ্ঠাতা জন হেনরি ডুনান্টের জন্মদিন। এবছর রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী হেনরি ডুনান্টের ১৭৮ তম জন্মবার্ষিকী পালন করছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘স্বেচ্ছাসেবার মাধ্যমে বিশ্বজনীন সহায়তা’।

দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিআরসিএস) বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এসব কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালী, তহবিল ও সদস্য সংগ্রহ সংক্রান্ত বিশেষ প্রচারাভিযান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, দুঃস্থ রোগীদের মধ্যে উপহার বিতরণ, আলোচনা-সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।