ব্রাহ্মনবাড়িয়ায় ছাত্রদলের হামলায় আওয়ামী লীগ নেতাসহ আহত ৩
ব্রাহ্মনবাড়িয়ার টি.এ রোডে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীর হামলায় সোমবার সকালে স্থানীয় আওয়ামী লীগ কর্মীসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
আহতরা হচ্ছে-স্থানীয় আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন, তার ভাতিজা উবায়দুল্লাহ ও গাছু মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াছিন মাহমুদের সাথে উবায়দুল্লাহর বাকবিতণ্ডা এবং হাতাহাতিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টি.এ রোডে পুলিশ মোতায়েন করা হয়েছে।
