২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ব্যবসায়ী খুন

পিরোজপুর জেলার স্বরূপকাঠী থানা বিএনপি’র সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সোমবার ভোরে উপজেলার মিয়ারহাট বন্দরে খুন হয়েছেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 01:16 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

নিহত ব্যবসায়ীর নাম শাহজাহান মাঝি (৬৫)।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শাহজাহান রোববার যোহরের নামাজ আদায়ের জন্য মিয়ারহাটের বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি।

স্থানীয় ইউপি সদস্য গোলাম কিবরিয়া সকালে খালের পাড়ে শাহজাহানের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, শাহজাহানের মাথায় এবং কানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।

অজ্ঞাত দুবৃর্ত্তরা শাহজাহানকে কুপিয়ে হত্যা করে পানিতে ফেলে গেছে বলে পুলিশ ধারণা করছে।