২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণাঞ্চলে লঞ্চ চলাচল পুনরায় শুরু

দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ২৮টি নৌ রুটে সোমবার ভোর থেকে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 12:11 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বিআইডব্লিউটিএ’র বরিশাল নৌ বন্দরের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটে রোববার ভোর থেকে এমএল টাইপের লঞ্চ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে সোমবার ভোর থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।