২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমোহনে ছাত্রলীগ কার্যালয়ে হামলা, ভাংচুর, আহত ২

ভোলা জেলার লালমোহন ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দলের বিক্ষুব্ধ কর্মীরা হামলা ও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরিশাল প্রদিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 02:30 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা জেলা শহরে ছাত্রলীগের থানা, পৌর ও কলেজ কমিটি গঠনের উদ্দেশ্যে বিভিন্ন পদের জন্যে নেতাকর্মীরা ফর্ম পূরণ করে স্থানীয় সমন্বয়কারীর কাছে জমা দেয়। কমিটি গঠনের এ প্রক্রিয়ায় ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নতুনদের নেয়া হয়েছে-এ অভিযোগে ক্ষিপ্ত হয়ে থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অন্য নেতাদের নিয়ে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়।

এ সময় তারা কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করা ছাড়াও দুজন ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত করে। একই সাথে হামলাকারীরা পূরণকৃত ফর্মগুলোও ছিনিয়ে নিয়ে যায়।

ছাত্রলীগ নেতা মাসুম এ হামলার কথা অস্বীকার করে বলেন, ত্যাগী নেতাকর্মীরা অনিয়মের প্রতিবাদ করেছে মাত্র।