বান্দরবানে তামাক ক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বান্দরবানের আলীকদম উপজেলার একটি তামাক ক্ষেত থেকে শনিবার পুলিশ আব্দুল গফুর নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আলীকদমের ছাবের মিয়া মহল্লার বাসিন্দা ব্যাবসায়ী আব্দুল গফুরের সাথে একই এলাকার অপর দুই ব্যবসায়ী মুজিবুল ও হেলালের শুক্রবার কথা কাটাকাটি হয়। ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় আব্দুল গফুরকে মুজিবুল ও হেলাল তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো।
পরে শনিবার দুপুরে পুলিশ ছাবের মিয়া মহল্লার পাশের একটি তামাক ক্ষেত থেকে আব্দুল গফুরের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় আলীকদম থানায় একটি মামলা হয়েছে।
