কম øেহযুক্ত খাবার মেদবিহীন, সুস্বাস্থ্যের সহায়ক
নিয়মিত কম øেহযুক্ত নিরামিষ খাবার গ্রহণ প্রতি সপ্তাহে এক পাউন্ড করে ওজন কমাতে এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে বলে এক গবেষণায় বলা হয়েছে।
পূর্বে গবেষণাকৃত ৮৭টি বিষয় একত্রিত করে করা নতুন এই গবেষণালব্ধ ফলাফলটি বিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘ইউরেকএলার্ট’- এর এপ্রিল সংখ্যায় প্রকাশ করা হয়।
এ গবেষণায় বলা হয় নিরামিষভোজীদের শরীরে মাংসভোজী ব্যক্তিদের শরীরের তুলনায় কম মেদ জমে থাকে। ফলে অতিরিক্ত ওজন ও স্থূলতাজনিত বিভিন্ন জটিল রোগ যেমন হৃদরোগ, ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের ঝুঁকিও অনেক কমে যায়।
গবেষনায় আরো বলা হয় যে, সাধারণ মানুষদের মধ্যে যেখানে স্থুল বা অস্বাভাবিক মোটা হয়ে যাবার প্রবণতা লক্ষ্য করা যায়, সেখানে নিরামিষ ভোজীদের মধ্যে মোটা হয়ে যাবার হার মাত্র শূণ্য থেকে ছয় শতাংশ। পাশাপাশি নিরামিষভোজী নারী ও পুরুষ উভয়ের ওজন মাংসভোজী ব্যক্তিদের তুলনায় তিন থেকে কুড়ি শতাংশ কম থাকে বলেও গবেষণায় জানা গেছে।
