২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট

সিরাজগঞ্জ জেলার বাস, মিনিবাস, কোচ মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 11:07 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সিরাজগঞ্জের কাজীপুর সড়কের পিপুলবাড়িয়া বাজারে গত ২৭ এপ্রিল সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসীর ১০/১২টি বাস ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের  দাবিতে এই ধর্মঘট আহবান করা হয়।

ধর্মঘটের ফলে সিরাজগঞ্জের সাথে উত্তরাঞ্চলের সকল জেলা ও ঢাকা-চট্টগ্রাম এর সাথে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।