জেএমবি’র খুলনা বিভাগীয় কমান্ডার সাব্বির ১২ দিনের রিমান্ডে
জেএমবি’র খুলনা বিভাগীয় কমান্ডার জিয়াউর রহমান সাব্বিরকে ১২ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পরিদর্শক অরবিন্দু বিশ্বাস দুটি মামলায় ১৪ দিনের রিমা-ের আবেদন করলে বিচারক আজিমুদ্দিন বিশ্বাস একটি মামলায় সাত দিনের এবং আরেকটি মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় কেশবপুর থেকে আটক মোজাফফর হোসেন লিটন আদালতে ১৬৪ ধারা মতে স্বীকার করে যে, মিন্টু এবং আনাজ নামে দুজন বোমা বিস্ফোরণের সাথে জড়িত ছিল। তবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারবে জেএমবির এহসার সদস্য ও খুলনা বিভাগীয় কমান্ডার সাব্বির।
মোজাফফরের দেয়া তথ্য মতে মামলার তদন্তকারী কর্তৃপক্ষ যশোর সিআইডি আদালতের মাধ্যমে কয়েকবার সাব্বিরকে খুলনা থেকে যশোরে আনার চেষ্টা করা হয়। কিন্তু প্রয়োজনীয় পুলিশ ফোর্সের অভাবে এর আগে তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যার আগে তাকে যশোর আমলী আদালত ‘ক’ অঞ্চলে হাজির করা হলে আদালত এই রায় দেন।
