২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের ক্ষুধা নিবারণে বাংলাদেশের ৪৫ চিত্রশিল্পীর অঙ্গীকার

ক্ষুধার্ত শিশুদের সহায়তা এবং বার্ষিক বিশ্ব নির্দেশনা অনুসারে আগামী ২০১৫ সালের মধ্যে বিশ্ব থেকে শিশুদের ক্ষুধা নিবারণের অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশের ৪৫ জন বিশিষ্ট চিত্রশিল্পী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে চিত্রশিল্পীরা ঢাকা ও জেনেভায় একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করবেন। ‘ফাইট হাঙ্গার: ওয়াক দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক বার্ষিক বিশ্ব নির্দেশনা উপলক্ষে গ্যালারি কায়া এবং ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করবে বলে ঢাকাস্থ ডব্লিউএফপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়।

‘ফাইট হাঙ্গার: ওয়াক দ্য ওয়ার্ল্ড’ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং এর অংশীদারদের একটি উদ্যোগ।

বার্ষিক এ কর্মসূচি উপলক্ষে বিশ্বের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার লোক ক্ষুধার্ত শিশুদের অবর্ণনীয় দুর্ভোগ অবসানের আহ্বান নিয়ে রাস্তায় নামবেন।

আগামী ২১ মে সারা বিশ্বে ওয়াক দ্য ওয়ার্ল্ড কর্মসূচি পালিত হবে। বিশ্বের ৩০ কোটি ক্ষুধার্ত শিশুর ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষে সারা বিশ্বে এ কর্মসূচি পালিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে ডব্লিউএফপি বাংলাদেশ ও তার অংশীদাররা ১৮ মে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।