দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট অব্যাহত, জনজীবন বিপর্যস্ত
দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে।
বরিশালের এবং খুলনা বিভাগের বাস ও মিনিবাস এসোসিয়েশন ও বাসের শ্রমিক ইউনিয়ন ১৭৫টি রুট থেকে বিআরটিসি বাসের সার্ভিস বাতিল করার দাবিতে এই ধর্মঘট আহবান করে।
পিরোজপুর, বরিশাল, খুলনা, পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাট, বরগুনা, ভোলা, যশোর, মাদারীপুর এবং ফরিদপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলার বাস যাত্রীদের এই বাস ধর্মঘটের ফলে অবর্নণীয় দুর্ভোগ পোহাতে হয়।
সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস ধর্মঘটের ফলে বিভিন্ন জেলায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
বাস মালিক-শ্রমিক ঐক্য পারিষদ তাদের দাবি আদায়ের জন্য র্যালি ও সমাবেশ করছে। তারা বিআরটিসি’র চেয়ারম্যানের পদত্যাগের দাবিও জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
