২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীর ২ বিচারক হত্যার দায়ে জঙ্গিদের বিরুদ্ধে ৭ জনের স্বাক্ষ্য প্রদান

জামা’আতুল মুজাহীদীন বাংলাদেশ (জেএমবি)’র সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাই এবং সামরিক প্রধান আতাউর রহমান সানি বলেছে, ‘আদালতে যদি সত্য স্বাক্ষ্য দেওয়া হতো তাহলে জেএমবি’র সদস্যরা আত্মঘাতির পথ বেছে নিতো না।’

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বুধবার ঝালকাঠীতে দু বিচারক হত্যা মামলার চলমান স্বাক্ষ্য গ্রহণের চতুর্থ দিনে স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণের পর তারা এ মন্তব্য করে।

সকাল ১০টায় ঝালকাঠীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বোমা হামলার প্রত্যক্ষ্য স্বাক্ষীসহ সাতজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। এসময় আদালতে বাংলা ভাই ও আতাউর রহমান সানি ছাড়াও মামলার প্রধান আসামী ও জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, খালিদ সাইফুল্লাহ, আবদুল আউয়াল, মামুন ও সুলতানকে হাজির করা হয়।

আত্মঘাতি বোমা হামলার আগে মামুন যে দোকান থেকে রুটি কলা কিনে সেই দোকানের দোকানি ছবির তাকে সনাক্ত করে।

আদালতে বাংলা ভাই ও সানি স্বাক্ষীদের স্বাক্ষকে সত্য বলে উল্লেখ করে বলে, এরা সবাই সত্য কথা বলেছে, এদের কাছ থেকে সর্বস্তরের মানুষের শিক্ষা নেওয়া উচিত। এদের মতো সকলে সত্য স্বাক্ষী দিলে জেএমবি’র সদস্যদের হাতে অস্ত্র শোভা পেতো না।

বৃহস্পতিবার এই মামলার পরবর্তি স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হবে।