২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা সংস্কারের দাবিতে ঢাকা - মানিকগঞ্জ - সিংগাইর বিকল্প মহাসড়ক ২ ঘন্টা অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মানিকগঞ্জ পৌর এলাকার বিক্ষুব্ধ জনতা ঢাকা - মানিকগঞ্জ - সিংগাইর বিকল্প মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 07:02 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সড়কের স্বর্ণকার পট্টি এলাকার ভাঙ্গা রাস্তা সংস্কারের জন্যে কয়েক মাস আগে ইট ফেলে রাখলেও দীর্ঘ দিনেও রাস্তার মেরামতের কাজ শেষ করা না হলে মঙ্গলবার বিক্ষুব্ধ এলাকাবাসী ওই রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় নেমে আসে এবং রাস্তার ওপর গাছ ও ইট-পাটকেল ফেলে রাস্তা অবরোধ করে রাখে। এসময় ওই সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে জনতা শহরের স্বর্ণকার পট্টি এলাকায় এক সমাবেশে পৌর চেযারম্যান মো. রমজান আলীর অপসারণের দাবি জানায়।