বি. চৌধুরীর বারিধারার বাসায় রহস্যজনক অগ্নিকাণ্ড
বিকল্প ধারার প্রধান এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবনে রোববার ভোরে এক রহস্যজনক অগ্নিকা- ঘটে।
অগ্নিকা-ে বি. চৌধুরী এবং তার ছেলে সাংসদ মাহী বি. চৌধুরীর শয়নকক্ষসহ তিনটি কক্ষে আগুন লাগে।
সূত্র জানায়, বি. চৌধুরী ও তার স্ত্রী, মাহী বি. চৌধুরী এবং তার স্ত্রী ও ছেলে অগ্নিকা-ের এই মৃত্যু ফাঁদ থেকে কোনো রকমে প্রাণে বাঁচতে সক্ষম হন।
বি. চৌধুরী এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, স্বপরিবারে হত্যার জন্যই সুপরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী ওই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেন।
সাবেক রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা জানান, ভোর ৫ টার দিকে দ্বিতীয় তলায় অবস্থিত বি. চৌধুরী এবং তার ছেলের শয়নকক্ষে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। বাড়ির নিচতলার ড্রয়িংরুমও আগুনে পুড়ে যায়।
মাহীর স্ত্রী লোপা সাংবাদিকদের জানান, তারা বিষাক্ত গ্যাসের গন্ধ পেয়েছেন। কোনোভাবেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় নি।
তিনি জানান, গৃহপরিচারিকা জ্যোৎøার চিৎকারে তারা ঘুম থেকে উঠে দেখতে পান আগুন ড্রইং রুম ও সাবেক রাষ্ট্রপতির একটি শয়নকক্ষে ছড়িয়ে পড়েছে।
তিনি আরো জানান, সাবেক রাষ্ট্রপতি পূর্বদিকের ওই শোবার ঘরটিই সাধারণত ব্যবহার করেন। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি পশ্চিম দিকের শোবারটি ব্যবহার করায় কোনো অঘটন ঘটেনি।
বাসার দারোয়ান ও গৃহ পরিচারিকাদের ভাষ্যমতে, বাসার নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পাঁচজন রক্ষীদের মধ্যে পুলিশ কনেস্টবল মাসুদ প্রথম অগ্নিকা-ের ঘটনা জানতে পারেন।
কনেস্টবল মাসুদ সাংবাদিকদের বলেন, আমি বাসার জানালায় ও ড্রইং রুমে আগুন দেখতে পেয়ে ইন্টারকমে ঘটনাটি গৃহপরিচারিকা জ্যোৎøাকে জানাই।
অগ্নিদুর্ঘটনার খবর পেয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশার মাইজভাই-ারি ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে বি. চৌধুরী অভিযোগ করে সাংবাদিকদের বলেন, স্বপরিবারে হত্যার জন্যেই সুপরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। রাজনৈতিক কারণেই এ আগুন লাগানো হয়। বিকল্প ধারা জন্মের পর থেকেই যারা বিভিন্নভাবে আঘাত করেছে, তারাই এ অগ্নিকা- ঘটিয়েছে।
রোববার বিকালে তার গুলশান বারিধারার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ঘটনার তদন্তের জন্যে কর্মরত বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান।
অগ্নিকা-ের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় তার সাংসদ মাহী বি চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী ও জাতীয় ঐক্যমঞ্চের সমন্বয়ক আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিকল্প ধারার জন্মের পর থেকেই সরকার বিভিন্নভাবে আমাদের ওপর হামলা করেছে। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমাদের স্বপরিবারে হত্যার জন্যে বাসার দ্বিতীয় তলার দুটি স্থানে ও নীচ তলার প্রবেশ মুখসহ বেশ কয়েকটি স্থানে আগুন লাগিয়ে দেওয়া হয়; যেনো আমরা কেউ বের হতে না পারি।
বি. চৌধুরী বলেন, বিকল্প ধারা গঠনের পর থেকে বিভিন্ন সময়ে চিঠি দিয়ে আমাদের কেটে টুকরো টুকরো করা হবে, বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়া হবে -- ইত্যাদি হুমকি দেওয়া হচ্ছিল। আমরা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সরকারই বারবার আমাদের ওপর আক্রমণ করে আসছে।
কূটনৈতিক জোনে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর বাসায় অগ্নিকা-ের দীর্ঘ ছয় ঘন্টা পর ওই জোনের উপ -- পুলিশ কমিশনার ঘটনাস্থলে যাওয়ায় এবং কোনো দায়িত্বশীল মন্ত্রী বা কর্মকর্তা সেখানে না যাওয়ায় সাংসদ মাহী বি. চৌধুরী ক্ষোভ প্রকাশ করেন।
