২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সি এঞ্জেলে নিহতদের স্মরণে মার্কিন রাষ্ট্রদূত বুটেনিসের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পেট্রিসিয়া বিউটেনিস বলেন, শত্রুর সাথে যুদ্ধ করা সহজ কিন্তু প্রকৃতি যখন শত্রুর ভূমিকায় অবতীর্ণ হয় তখন তার বিরুদ্ধে যুদ্ধ করা কঠিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

চট্টগ্রামে ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণীঝড় সি এঞ্জেলের ১৫তম বার্ষির্কীতে নিহতদের স্মরণে বৃহস্পতিবার চট্টগ্রাম স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন কালে তিনি এ কথা বলেন।

তিনি এ সময় সুনামি ও ভারত পাকিস্তানের ভূমিকম্প প্রসঙ্গে বলেন, ভবিষ্যতে যেকোন প্রাকৃতিক দূর্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে।

প্রলয়ংকারী ঘূর্ণীঝড়ে মার্কিন অবদানের প্রসঙ্গে বুটেনিস বলেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়ানোর পিছনে অন্যকোন রকম উদ্দেশ্য ছিল না।

সাইক্লোন উত্তর ওই মার্কিন অভিযানের কমা-ার পল স্ট্যাক ঘূর্ণিঝড় সি এঞ্জেল সম্পের্কে  বলেন, এটা ছিল সেই সময় সবাচেয়ে  বড় অপারেসন। বাংলাদেশের মতো নতুন গণতান্ত্রিক দেশে বেসামরিক, সামরিক, এনজিও ও আন্তর্জাতিক সংগঠন সবাই এক সাথে পাশে দাঁড়িয়েছিল বলে আমরা পরিস্থিতি মোকাবেলা করতে পারিনি।

তিনি বলেন, ওই ঘটনা আমার সব সময় মনে পড়ে। আর যখনই মনে পড়ে তখনই শিহরিত হই।

১৯৯১ সালে সি এঞ্জেল নামে চট্টগ্রাম এলাকায় সাইক্লোন উত্তর উদ্ধার অভিযানের কমা-ার এলটি জেনারেল হেনরি সি. স্টেকপোল এবং বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এমএস পেট্রেসিয়া বুটনিস বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে বাঁশখালি উপজেলার খানখানাবাদ ইউনিয়নের মধ্যম ডোংরা গ্রামে যান।

তারা সেখানে প্রথমে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন এবং এর পরে তারা নিহতদের উদ্দেশ্যে প্রার্থনা করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল বিউগলে করুণ সুর বাজায়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জিউসি  মেজর জেনারেল সিনা ইবনে জামালী সেখানে উপস্থিত ছিলেন।

দুপুর ১২ টায় পেট্রিসিয়া বিউটেনিস ও পলস্ট্যাক হেলিকপ্টার যোগে বাঁশখালি ত্যাগ করেন।