২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নববধুসহ নিহত ৩, আহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাঠিয়া নামক স্থানে সোমবার দুপুরে যাত্রীবাহী মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নববধুসহ তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

নিহতরা হচ্ছে মাইক্রোবাসের যাত্রী নববধু জয়া রানী (২০), অনিমা পাল (৫০) এবং অপি পাল (৭)।

সূত্র জানায়, দুপুর দেড়টায় চৌদ্দগ্রামের ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের সোনাকাঠিয়া নামক স্থানে চাঁদপুর থেকে মীরসরাইগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের  (ঢাকা মেট্রো- চ - ৫৪ - ৬৬৮)  চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকের (খুলনা মেট্রো - ট- ৩৫) মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত অপি পাল এবং অনিমা পালকে হাসপাতালে নেয়ার পথে এবং নববধু জয়া রানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টায় মারা যায়।

দুর্ঘটনায় ট্রাকের হেলপার আহত হলেও চালক পালিয়ে যায়।