জিএমজি’র কাছে বেসকরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বকেয়া দুই কোটি টাকা
জিএমজি এয়ারলাইন্সের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বকেয়া প্রায় দুই কোটি টাকা। বকেয়ার পরিমাণ দিন দিন বেড়ে চললেও বকেয়া পরিশোধে জিএমজি কোনও ব্যবস্থা নিচ্ছে না।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যারোনটিক্যাল চার্জ বাবদ জিএমজি’র কাছে উল্লিখিত পরিমাণ অর্থ পাওনা হয়েছে। এছাড়া যাত্রীদের কাছ থেকে নগদ আদায় করা এম্বারকেশন ফি বাবদ জিএমজি’র কাছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পাওনা দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ টাকা। জিএমজি প্রতিদিন টিকেট বিক্রি করে যাত্রীদের কাছ থেকে যে টাকা পায় তা থেকে প্রতিমাসে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে এম্বারকেশন ফি পরিশোধ করার কথা।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, অনেক তাগাদা দেওয়ার পরও জিএমজি বিপুল পরিমাণ অর্থ প্রদান করেনি। এখন তারা জিএমজি’র বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
