২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগে বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ৫ লাখ টাকা ছিনতাই

রাজধানীর আরামবাগ এলাকায় একদল ছিনতাইকারী শনিবার প্রকাশ্য দিবালোকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মোবাইল ফোন কার্ড বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 05:18 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

হাসপাতাল সূত্রে জানা যায়, পিপলস ট্রেডিং কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেন শনিবার আরামবাগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে ফোন কার্ড বিক্রি করছিলেন। বেলা দেড়টার দিকে সাতআটজনের একটি ছিনতাইকারী দল আরিফের বুকে ছুরিকাঘাত করে।

আহত আরিফ জানান, ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা ও বিপুল পরিমান মোবাইল ফোনের রিচার্জ কার্ড ছিনিয়ে নিয়েছে।

আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকগণ তার অবস্থাকে গুরুতর বলে উল্লেখ করেছেন।