২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে আকিজ টেক্সটাইল মিলে অগ্নিকা-ে ২ কোটি টাকার সম্পদ ভস্মীভূত, ১০ শ্রমিক আহত

মানিকগঞ্জের গোলড়া এলাকায় আকিজ টেক্সাটাইল মিলে শুক্রবার বিকেলে ভয়াবহ অগ্নিকা-ে প্রায় দুই কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ১০ জন শ্রমিক আহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

শ্রমিকরা জানায়, দুপুর ৩টার দিকে মিলের ১নং গুদামের রবিন মেশিনে হঠাৎ আগুন লেগে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রাখা উন্নতমানের তুলার পাশাপাশি মেশিনারিজ ভস্মীভূত হয়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এছাড়া অগ্নিকা-ের সময় তাড়াহুড়ো করে বের হওয়ার সময় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়।

অগ্নিকা-ে খবর সংগ্রহ করতে মিলে কর্তব্যরত দারোয়ানরা সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। পরে পুলিশের সহযোগিতায় ভিতরে প্রবেশ করতে পারলেও অগ্নিকা-ের সঠিক কারন সম্পর্কে কর্তৃপক্ষ মুখ খোলেনি।

এ ছাড়া অগ্নিকা-ে শ্রমিক নিহত’র গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-আরিচা মহা-সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

সারে চার ঘন্টাব্যাপী আগুন নেভাতে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসে পাশাপাশি ঘিওর ও সাভার ইউনিট এক যোগে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে করা সম্ভব হয়নি।