ডেমরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
রাজধানীর ধামরাই থানার ঢাকা-চট্টগ্রাম মহা-সড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাস একটি রিক্সা ভ্যানকে ধাক্কা দিলে অন্ততপক্ষে দুই জন নিহত ও দুই জন আহত হয়েছে।
দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন জ্বালিয়ে দেয়।
ফায়ার বিগ্রেড সূত্র জানায়, বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হয় এবং অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ডেমরা পুলিশ জানায়, মাতোয়াইল ‘শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট’র কাছে সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এসআই এমদাদ বিডিনিউজকে জানান তারা শুধু ভ্যান চালক কালাচাঁন মিয়াকেই (৩৫) সনাক্ত করতে পেরেছেন।
তিনি বলেন, “আমরা অন্য নিহত ও আহতদের সম্পর্কে কিছুই জানিনা।”
মিটফোর্ড হাসপাতাল সূত্র জানায় কালাচাঁনকে দুপুর দেড়টার দিকে মৃতদেহ মিটফোর্ডে হাসপাতালে নিয়ে আসা হয়। নিহত কালাচাঁনের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শাশুরা গ্রামে।
এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দিলেও এর চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
