২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রেন-টেম্পো সংঘর্ষে নিহত ৩

বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া রেলক্রসিং-এ শুক্রবার সকালে লালমনিরহাটগামী ট্রেনের সাথে একটি টেম্পোর সংঘর্ষে ঘটনাস্থলে তিন জন টেম্পো আরোহী নিহত ও অপর তিন জন আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 01:55 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহতরা হলেন, সোনাতলা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মুরতাজ আলীর পুত্র রেজাউল করিম (৩৫), কাশিয়াবাড়ী গ্রামের প্রফুল্ল কুমারের পুত্র প্রশান্ত কুমার (৩৮) এবং ছিচারপাড়ার আকতার হোসেন রাঙ্গা (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে পাঁচটায় সান্তাহার থেকে লালামনিরহাটগামী একটি ট্রেন সোনাতলা উপজেলার ভেলুরপাড়ার কাছে পৌঁছলে রেল ক্রসিং-এ ইঞ্জিন বন্ধ হয়ে আটকে পড়া টেম্পোর সাথে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, তোতা (৩০), টেম্পোচালক এমদাদুল হক (৩৫) এবং রোকেয়া (২৫)।