২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগামে পুলিশী হামলার প্রতিবাদে নওগাঁয় সাংবাদিকদের বিক্ষোভ

চট্টগ্রামে সাংবাদিকদের উপর বর্বরোচিত নগ্ন হামলার প্রতিবাদে এবং দোষী পুলিশদের শাস্তির দাবিতে নওগাঁর সকল সাংবাদিক সম্মিলিতভাবে শুক্রবার সকাল ১০ টায় শহরে বিক্ষোভ- সমাবেশ করেছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 01:43 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

শহরের মুক্তির মোড় থেকে সাংবাদিকদের বিক্ষোভ-মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে চ্যানেল ওয়ান, বিডিনিউজ, দৈনিক মানবজমিন, দৈনিক যুগান্তর, দৈনিক সংবাদ এবং বাংলার কথা প্রতিনিধিসহ সিপিবি নেতা প্রমুখ বক্তব্য রাখেন।