রাজধানীর রহমতগঞ্জ এলাকা থেকে গৃহবধুর লাশ উদ্ধার
লালবাগ পুলিশ বৃহস্পতিবার রাতে রাজধানীর রহমতগঞ্জ এলাকা থেকে মালেকা বেগম (২০) নামের গৃহবধুর লাশ উদ্ধার করেছে।
মালেকা লালবাগ থানা এলাকার ১২, রহমতগঞ্জের বাসিন্দা গাড়ি চালক নাজিম উদ্দিনের স্ত্রী।
আট মাসের অন্তসত্ত্বা মালেকা বেগমকে যৌতুকের জন্য তার স্বামী নির্দয়ভাবে গলা টিপে হত্যা করেছে বলে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছে।
অভিযোগে বলা হয়, ঘাতক স্বামী তার স্ত্রীকে নির্দয় ভাবে হত্যার পর পালিয়ে গেছে। এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হয়নি।
নিহতের লাশ ঢাকা মেডিক্যাল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
