লালমনিরহাটে বিডিআর-এর কাছ থেকে ৩ লক্ষাধিক টাকার মসলা ছিনতাই
লালমনিরহাট সদর উপজেলার সীমান্ত এলাকা বাদাইটারী গ্রামে চোরাচালানিরা বৃস্পতিবার দুপুরে বিডিআর--এর কাছ থেকে তিন লক্ষাধিক টাকার মসলা ছিনতাই করে নিয়ে গেছে।
চোরাচালানি দলের সদস্য দুই সহোদর আবু বকর ও আবু আমিনকে বিডিআির খুঁজছে। তারা কর্নপুর গ্রামের মৃত আবু ওসমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর--এর হাবিলদার আশরাফুল বাইদারী গ্রাম থেকে একহাজার কেজি মসলা উদ্ধার করে মোগলহাট ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় ওই দু’সহোদরের নেতৃত্বে ১০ জনের একটি চোরাকারবারীর দল ছিনতাই করে নিয়ে যায়।
