২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রাজশাহীর বাঘা উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহতের নাম আব্দুল করিম (২২)। আহতের নাম টিটন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টায়  বাঘা উপজেলার আড়পাতা গ্রামের খুচরা ব্যবসায়ী আব্দুল করিম ও টিটন তেতুলিয়া আসলে সেখানে চার/পাঁচ জনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে এবং চুরিকাঘাত করতে থাকে। এই ফাঁকে ছিনতাইকারীরা তাদের সর্বস্ব লুট করেও নিয়ে যায়। ছুরিকাঘাতে উভয়েই মাটিতে লুটিয়ে পড়লে আব্দুল করিম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় টিটনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে নিহতের পিতা জয়েন উদ্দিন বাদি হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন।