২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতের ছুরিকাঘাতে চালক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতের ছরিকাঘাতে একজন গাড়ি চালক নিহত হয়েছে। উপজেলার বিবিরহাটে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

স্থানীয় সূত্র জানায়, ওই চালকসহ স্থানীয় লোকজন ভোর ৩টার দিকে একটি ডাকাত দলকে বিবিরহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া করে। এর এক পর্যায়ে ডকাতরা মান্নান নামে ওই চালককে একা পেয়ে ছুরিকাঘাত করে।

গুরুতর অবস্থায় ফটিকছরি হাসপাতালে নেয়ার পর মান্নান মারা যায়।

এ ঘটনায় ফটিকছরি থানায় একটি মামলা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।