দুর্নীতির অভিযোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৩৬ কর্মকর্তা অপসারণ
সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বৃহস্পতিবার বলেছেন, দেশ থেকে দুর্নীতি নির্মূলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং রাজনৈতিক সদিচ্ছার সাথে সাথে মানসিকতার পরিবর্তন অপরিহার্য।
তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, তার সরকারের মেয়াদকালে দুর্নীতির অভিযোগে তার মন্ত্রণালয় থেকে ৩৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, মন্ত্রণালয়ের অধীনে চলমান কিছু প্রকল্পে আমি অনিয়ম দেখতে পাই এবং কোনও প্রকার রাজনৈতিক প্রভাব ছাড়াই ওই সকল প্রকল্প বাস্তবায়ন চলছে।
তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ ভাগ বিভিন্ন সমস্যা ভোগ করছে। এদের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৮ থেকে ১০ লাখ জনগণের মধ্যে মন্ত্রণালয়ের প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
মুজাহিদ বলেন, জাতীয় সমাজকল্যাণ নীতিমালা এ বছরের জানুয়ারি মাসে প্রস্তুত করা হয়েছে, যা মন্ত্রণালয়কে সামর্থহীন জনগোষ্ঠির পূর্ণবাসন ও কল্যাণ সাধনে সহায়ক হবে।
দরিদ্র জনগোষ্ঠির উন্নয়ন দেশের জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
