জয়পুরহাটে ৩২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার, বিডিআরের গুলিতে চোরাচালানী নিহত
জয়পুরহাট বাসুদেবপুর বিওপি থেকে বিডিআর বৃহস্পতিবার ভোরে ৩২৮ বোতল ফেনসিডিল এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।
ঘটনার সময় বিডিআরের গুলিতে আহত চোরাচালানী শহিদুল ইসলাম (৩০) জয়পুরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা গেছে।
সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চোরাকরবারীর দল ফেন্সিডিল নিয়ে ভোরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় বাসুদেবপুর বিওপি’র ২৯ রাইফেলস ব্যাটলিয়ন (বিডিআর) সদস্যরার তাদেরকে আটকের চেষ্টা করে।
এক পর্যায়ে চোরাকারবারীরা দেশীয় অস্ত্র নিয়ে বিডিআরের ওপর চড়াও হয়। আত্মরক্ষার্থে বিডিআর দুই রাউন্ড গুলিবর্ষন করলে শহিদুল ইসলাম নামে এক চোরাচালানী গুলিবিদ্ধ হয়।
ঘটনাস্থল থেকে বিডিআর সদস্যরা ৩২৮ বোতল ফেন্সিডিল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
সদর থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
