২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে মা ও মেয়ে নিহত ও তিন জন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 03:07 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহতরা হলো রেখা বেগম ও তার মেয়ে আকলিমা (৩)।

বৃহস্পতিবার সকালে মা ও মেয়ে ঘরে রান্না করছিল। এ সময় বৃষ্টি পড়ছিল। হঠাৎ বজ্রপাত হলে মা ও মেয়ে রান্না ঘরেই মারা যায় এবং বাড়ির অন্য তিন জন আহত হয়।