২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী পৌর এলাকার এরশাদ নগরে এশিয়া পেট্রোল পাম্পের সামনে বৃহস্পতিবার ভোরে একটি ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 12:27 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহত পথচারীর নাম আবু তালেব (৩২)। তার বাড়ির গাজীপুর জেলার সদর উপজেলা বাউপাড়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৩টার দিকে পথচারী আবু তালেব রাস্তা পার হওয়ার সময় বেপেরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে টঙ্গী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।