২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুক্রবার থেকে ২ দিনব্যাপী চীনা শিক্ষা মেলা শুরু

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার থেকে দুইদিন ব্যাপী দ্বিতীয় চীনা শিক্ষা মেলা শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 10:50 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

চীনা স্কলারশীপ কাউন্সিল এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। এই মেলায় ২৫টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম আসাদুজ্জামান শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই মেলার উদ্বোধন করবেন।